বোচাগঞ্জে জামায়াতে ইসলামীতে যোগ দিলেন বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ

প্রতিবেদন: আহসান হাবিব
কাহারোল উপজেলা প্রতিনিধি

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন এক বীর মুক্তিযোদ্ধা। তিনি উপজেলার ২ নম্বর ইশানিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দকচাই গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ (গেজেট নম্বর–১১৫১)। তার বাবার নাম গোলাম কাদের।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ইশানিয়া ইউনিয়নের দকচাই গ্রামে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ও ১০ দল সমর্থিত প্রার্থী অধ্যক্ষ একেএম আফজালুল আনামের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

এ সময় স্থানীয় জামায়াতের নেতাকর্মী, সমর্থক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। যোগদান পর্বে বক্তব্য রাখতে গিয়ে বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ বলেন, “আমি আগে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলাম না। আমি একজন সংগ্রামী মানুষ এবং মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। জীবনের শেষ প্রান্তে এসে জামায়াতে ইসলামীতে যোগ দিলাম। বাকি যে কয়দিন বেঁচে আছি, জামায়াতের নিয়ম-কানুন মেনে চলতে চাই। আমার মনে হয়েছে, জামায়াতে ইসলামী মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান করে।”

উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাহবুব আলম বলেন, “এর আগেও একাধিক বীর মুক্তিযোদ্ধা আমাদের দলের প্রতি আস্থা রেখে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। আজ বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। এটি আমাদের দলের জন্য একটি গর্বের বিষয়।”

স্থানীয় রাজনৈতিক মহলে এই যোগদানকে তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, একজন গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধার জামায়াতে যোগদান আসন্ন রাজনৈতিক পরিস্থিতিতে প্রভাব ফেলতে পারে।

Hot this week

৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ

রংপুর বিভাগে জ্বালানি তেল সরবরাহ বন্ধ, ট্যাংকলরি শ্রমিকদের অনির্দিষ্টকালের...

বোচাগঞ্জে নগদ ৪ লাখ টাকা ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত চোর আটক

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় নগদ ৪ লাখ টাকা ও বিভিন্ন...

দিনাজপুরের বোচাগঞ্জ সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিনাজপুরের বোচাগঞ্জ সীমান্ত এলাকায় বিশেষ...

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে অজ্ঞাতনামা যুবক, পরিবারের সন্ধান চায় হাসপাতাল কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এর চতুর্থ তলায় মেডিসিন বিভাগের...

এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম-এর বাসায় সৌজন্য...

Topics

জামায়াত আমিরের বাসায় তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

  বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান-এর সঙ্গে সৌজন্য...

ঢাকার রাজপথে বিক্ষোভ মিছিলের ডাক দিলো জামায়াত

নিজস্ব প্রতিবেদক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ম্যানিপুলেশন’ ও বিভিন্ন...

দিনাজপুরে জামায়াত নেতা জুয়েল রানার বাড়িতে অগ্নিসংযোগ, এলাকায় চরম উদ্বেগ

এইস এফ আর দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুর সদর উপজেলায় বাংলাদেশ জামায়াতে...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img