ফাজিলপুরে ঝানজিরা বাজারে জামায়াতে ইসলামীর নির্বাচনী অফিসের শুভ উদ্বোধন

প্রতিবেদন: এইস এফ রায়হান 
কাহারোল উপজেলা প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফাজিলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে ঝানজিরা বাজারে নির্বাচনী অফিসের শুভ উদ্বোধন করা হয়েছে। দেড়শতাধিক নেতাকর্মী ও স্থানীয় মানুষের উপস্থিতিতে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনী অফিসের উদ্বোধন করেন মাওলানা আব্দুল কুদ্দুস আনসারী (সাবেক সহকারী সুপার, ঝানজিরা আলিম মাদ্রাসা)। এ সময় তিনি বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে এই অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাজিলপুর ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম, ৩ নম্বর ইউনিয়ন আমির মাওলানা মোঃ আব্দুর রহিম, সেক্রেটারি মোঃ আবুল হাশেমসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, এই নির্বাচনী অফিসের মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানো সম্ভব হবে। এতে করে আসন্ন নির্বাচনে সংগঠনের পক্ষে ইতিবাচক ফলাফল আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে নেতাকর্মী ও উপস্থিত সুধীজনদের মাঝে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

Hot this week

৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ

রংপুর বিভাগে জ্বালানি তেল সরবরাহ বন্ধ, ট্যাংকলরি শ্রমিকদের অনির্দিষ্টকালের...

বোচাগঞ্জে নগদ ৪ লাখ টাকা ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত চোর আটক

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় নগদ ৪ লাখ টাকা ও বিভিন্ন...

দিনাজপুরের বোচাগঞ্জ সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিনাজপুরের বোচাগঞ্জ সীমান্ত এলাকায় বিশেষ...

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে অজ্ঞাতনামা যুবক, পরিবারের সন্ধান চায় হাসপাতাল কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এর চতুর্থ তলায় মেডিসিন বিভাগের...

এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম-এর বাসায় সৌজন্য...

Topics

জামায়াত আমিরের বাসায় তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

  বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান-এর সঙ্গে সৌজন্য...

ঢাকার রাজপথে বিক্ষোভ মিছিলের ডাক দিলো জামায়াত

নিজস্ব প্রতিবেদক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ম্যানিপুলেশন’ ও বিভিন্ন...

দিনাজপুরে জামায়াত নেতা জুয়েল রানার বাড়িতে অগ্নিসংযোগ, এলাকায় চরম উদ্বেগ

এইস এফ আর দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুর সদর উপজেলায় বাংলাদেশ জামায়াতে...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img