প্রতিবেদন: এইস এফ রায়হান
দিনাজপুর প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দিনাজপুরের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট আলমের হাতে আনুষ্ঠানিকভাবে দাড়িপাল্লার প্রতীক তুলে দিয়েছেন। এ সময় তিনি দিনাজপুরকে সিটি করপোরেশন হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন এবং উপস্থিত জনতার কাছে দাড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, “দিনাজপুর একটি গুরুত্বপূর্ণ জেলা। আমরা নির্বাচিত হলে দিনাজপুরকে সিটি করপোরেশনে রূপান্তর করার জন্য প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করবো। উন্নত নগর ব্যবস্থাপনা গড়ে তুলতে জামায়াতে ইসলামী কাজ করবে।”
তিনি আরও বলেন, “এডভোকেট আলম একজন যোগ্য, সৎ ও সাহসী প্রার্থী। দেশ ও মানুষের কল্যাণে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। তাই আমি সবাইকে দাড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।”
এ সময় প্রার্থী এডভোকেট আলম বলেন, দলীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, নির্বাচিত হলে দিনাজপুরের সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং সুশাসন প্রতিষ্ঠায় তিনি অগ্রাধিকার দেবেন।
সভায় জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।




