নতুন বছর উপলক্ষে দিনাজপুরের খোদমাধবপুরে ব্যতিক্রমধর্মী আয়োজন করেছে খোদমাধবপুর যুব সমাজ উন্নয়ন। এ উপলক্ষে আয়োজিত হয় একদিকে নাইট ফুটবল টুর্নামেন্ট, অন্যদিকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর–৩ আসনের এমপি প্রার্থী এডভোকেট মাইনুল আলম। তিনি খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে অংশ নেন।
এ সময় এডভোকেট মাইনুল আলম বলেন, যুব সমাজকে খেলাধুলা ও মানবিক কাজে সম্পৃক্ত রাখা গেলে সমাজ থেকে অপরাধ ও মাদক দূর করা সম্ভব। এমন উদ্যোগ নতুন প্রজন্মকে ইতিবাচক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুব সমাজের নেতৃবৃন্দ, ক্রীড়াপ্রেমী দর্শক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। আয়োজনটি এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

