দেশবাসীকে সাথে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তোলা হবে : আবদুল হালিম

দেশবাসীকে সাথে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তোলা হবে : আবদুল হালিম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, ‘নতুন বাংলাদেশ গঠনের পথে দেশে নতুন নতুন ষড়যন্ত্র চলছে। এখন বিভক্তির সময় নয়। দেশ গঠনে জাতীয় ঐক্য প্রয়োজন। দেশের স্বার্থ অক্ষুণ্ন রাখতে জামায়াত বদ্ধপরিকর। দলীয় স্বার্থের বিপরীতে সকলকে দেশের স্বার্থকেই বড় করে দেখতে হবে। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশবাসীকে সাথে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তোলা হবে। এই লক্ষ্যে জামায়াতের রুকন ও নেতা-কর্মীদের সংগঠন পরিচালনার পাশাপাশি বৈষম্যমুক্ত দেশ ও জাতি গঠনে কার্যকর ভূমিকা পালন করতে হবে।
দিনাজপুর জেলার উদ্যোগে সোমবার (৪ নভেম্বর) বেলা আড়াইটায় দিনাজপুর শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাওলানা আবদুল হালিম বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ২০০৬ সালের ২৮ অক্টোবর জামায়াতের সমাবেশে লগি-বৈঠার তাণ্ডব চালায়। ওইদিনই গণতন্ত্র হত্যার পথ রচিত হয় এবং বাংলাদেশ পথ হারায়। এরই ধারাবাহিকতায় জামায়াতে ইসলামীর শীর্ষ ১১ জন নেতাসহ প্রায় পাঁচ শত নেতা-কর্র্মীকে হত্যা করা হয়েছে। সারাদেশে জামায়াতসহ বিরোধীদলের হাজার হাজার নেতা-কর্মী, আলেম-উলামা, সাংবাদিক, বুদ্ধিজীবী এবং নিরীহ জনসাধারণকে হত্যা, গুম ও খুন, জেল-জুলুম, হামলা-মামলা দিয়ে হয়রানি করেছে। তাদের দুঃশাসনের বিরুদ্ধে মুক্তিকামী ছাত্র-জনতার ঐক্যবদ্ধ গণআন্দোলনে গত ৫ আগস্ট স্বৈরাচার ও ফ্যাসিবাদের প্রতীক শেখ হাসিনার পালিয়ে যাওয়ার মাধ্যমে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে।’
রুকন সম্মেলনে ২০২৫-২০২৬ কার্যকালের জন্য নব-নির্বাচিত জেলা আমির অধ্যক্ষ আনিছুর রহমানের শপথ বাক্য পাঠ করান মাওলানা আবদুল হালিম।
শপথ অনুষ্ঠানের পর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা জামায়াতের নব-নির্বাচিত আমির অধ্যক্ষ আনিছুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন।
আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নীলফামারী জেলা জামায়াতের সদ্য বিদায়ী জেলা আমির আব্দুর রশীদ, দিনাজপুর জেলা জামায়াতের সাবেক আমির আফতাব উদ্দিন মোল্লা ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলার সাবেক আমির আনোয়ারুল ইসলাম প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি

Hot this week

৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ

রংপুর বিভাগে জ্বালানি তেল সরবরাহ বন্ধ, ট্যাংকলরি শ্রমিকদের অনির্দিষ্টকালের...

বোচাগঞ্জে নগদ ৪ লাখ টাকা ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত চোর আটক

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় নগদ ৪ লাখ টাকা ও বিভিন্ন...

দিনাজপুরের বোচাগঞ্জ সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিনাজপুরের বোচাগঞ্জ সীমান্ত এলাকায় বিশেষ...

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে অজ্ঞাতনামা যুবক, পরিবারের সন্ধান চায় হাসপাতাল কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এর চতুর্থ তলায় মেডিসিন বিভাগের...

এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম-এর বাসায় সৌজন্য...

Topics

জামায়াত আমিরের বাসায় তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

  বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান-এর সঙ্গে সৌজন্য...

ঢাকার রাজপথে বিক্ষোভ মিছিলের ডাক দিলো জামায়াত

নিজস্ব প্রতিবেদক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ম্যানিপুলেশন’ ও বিভিন্ন...

দিনাজপুরে জামায়াত নেতা জুয়েল রানার বাড়িতে অগ্নিসংযোগ, এলাকায় চরম উদ্বেগ

এইস এফ আর দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুর সদর উপজেলায় বাংলাদেশ জামায়াতে...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img