Home Blog

৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ

রংপুর বিভাগে জ্বালানি তেল সরবরাহ বন্ধ, ট্যাংকলরি শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

রংপুর বিভাগে জ্বালানি তেল সরবরাহ বন্ধ করে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন। রবিবার (২৯ মার্চ) সকাল থেকে এই কর্মসূচি শুরু হয়, যার ফলে পুরো উত্তরাঞ্চলে তেল সরবরাহে স্থবিরতা তৈরি হয়েছে।

⚠️ কর্মবিরতির কারণ

গত শনিবার (২৮ মার্চ) নীলফামারী জেল গেটের সামনে একটি তেলবাহী লরি বিকল হয়ে গেলে শ্রমিকরা সেটি মেরামতের কাজ করছিলেন। এ সময় উপস্থিত হয়ে জেলা প্রশাসনের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নিয়াজ ভূঁইয়া তেল চুরির অভিযোগ এনে তিন শ্রমিককে দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—

লরির ম্যানেজার: একরামুল হক

চালক: কৃষ্ণ

সহকারী: ইসতিয়াক

তাদের প্রত্যেককে ৬ মাসের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করা হয়।

🚛 শ্রমিকদের দাবি

ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নেতাদের দাবি—

এই শাস্তি সম্পূর্ণ ভিত্তিহীন

অবিলম্বে তিন শ্রমিকের মুক্তি দিতে হবে

সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের অপসারণ করতে হবে

সংগঠনের সাধারণ সম্পাদক ও সভাপতি আতাউর রহমান জানিয়েছেন, ৪৮ ঘণ্টার মধ্যে দাবি আদায় না হলে আন্দোলন সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।

⛽ তেল সরবরাহে প্রভাব

বর্তমানে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে উত্তরাঞ্চলের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে।

এছাড়া পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানির সংশ্লিষ্ট কর্মকর্তারাও সরবরাহ বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

⚡ সম্ভাব্য সংকট

এই কর্মবিরতি দীর্ঘায়িত হলে—

উত্তরাঞ্চলে তীব্র জ্বালানি সংকট দেখা দিতে পারে

পরিবহন ও কৃষিখাতে বড় ধরনের প্রভাব পড়তে পারে

বোচাগঞ্জে নগদ ৪ লাখ টাকা ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত চোর আটক

0

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় নগদ ৪ লাখ টাকা ও বিভিন্ন দেশীয় অস্ত্রসহ এক কুখ্যাত চোরকে আটক করেছে পুলিশ।

বোচাগঞ্জ থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আখাপুর গ্রাম থেকে একাধিক মামলার আসামি মো. আব্দুল বারেক (৫৫), পিতা—মৃত শরীফ উদ্দিনকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।

পুলিশ জানায়, সেতাবগঞ্জে অবস্থিত নেসকো বিদ্যুৎ অফিসে সংঘটিত চুরির ঘটনায় দায়েরকৃত মামলা (মামলা নং–০৬) এর ১ নম্বর আসামি ছিলেন মো. আব্দুল বারেক। তাকে গ্রেপ্তারের জন্য দীর্ঘদিন ধরে খোঁজ চলছিল।

বোচাগঞ্জ থানার এসআই মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি পুলিশ টিম অস্ত্র উদ্ধার, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করতে সক্ষম হয়।

আটককালে তার কাছ থেকে—

নগদ ৪ লাখ টাকা

চুরির কাজে ব্যবহৃত ১টি হাসুয়া

৭টি লোহার রড

১টি লোহার হাতলসহ রড

১টি তালা কাটার লোহার কাঁচি

তালা কাটার কাঁচির ২য় অংশ

১টি ফ্রেমযুক্ত হ্যাকসো ব্লেড

১টি কালো রঙের ফুল প্যান্ট

১টি মানকি টুপি

উদ্ধার করা হয়।

এ ঘটনায় বোচাগঞ্জ থানায় তার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং–০২, ধারা ১৯(এ)/১৮৭৮)। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে তাকে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়।

বোচাগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, আটককৃত আব্দুল বারেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ৯টি মামলা রয়েছে।

দিনাজপুরের বোচাগঞ্জ সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিনাজপুরের বোচাগঞ্জ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)–এর অধীন পরমেশ্বরপুর বিওপি’র একটি টহল দল অভিযান পরিচালনা করে। সীমান্তের মেইন পিলার ৩৩২ থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে লক্ষ্মীপুর এলাকায় এই অভিযান চালানো হয়।

অভিযানকালে ১০২টি ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক করা হয়। আটকরা হলেন আব্দুল মান্নান (৩৮) ও কার্তিক চন্দ্র রায় (৩০)। তাঁদের বাড়ি বোচাগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর এলাকায়।

আটকদের কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেলের আনুমানিক মূল্য ১ লাখ ১০ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি আরও জানায়, আটক ব্যক্তিদের জব্দকৃত আলামতসহ বোচাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

দিনাজপুর ব্যাটালিয়নের অধিনায়ক আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে অজ্ঞাতনামা যুবক, পরিবারের সন্ধান চায় হাসপাতাল কর্তৃপক্ষ

0

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এর চতুর্থ তলায় মেডিসিন বিভাগের সবুজ ইউনিটে প্রায় ২৫ বছর বয়সী এক অজ্ঞাতনামা যুবক চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, যুবকটির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পরিবারের সদস্য বা স্বজনদের খোঁজ পেতে হাসপাতাল কর্তৃপক্ষ সবার সহযোগিতা কামনা করেছেন।

যদি কেউ এই যুবকের পরিচয় জেনে থাকেন বা কোনো তথ্য দিয়ে সহায়তা করতে পারেন, অনুগ্রহ করে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ তলায় মেডিসিন বিভাগের সবুজ ইউনিটে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম-এর বাসায় সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে তারেক রহমান ঢাকার সার্কিট হাউস রোডে অবস্থিত এনসিপি আহ্বায়কের বাসায় পৌঁছান। জানা গেছে, রাত ৮টা ২৭ মিনিটে তিনি সেখানে উপস্থিত হন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী বাংলাদেশে ইতিবাচক ও সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার অংশ হিসেবেই এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ সময় বিএনপি চেয়ারম্যানের সঙ্গে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

অন্যদিকে, এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে ছিলেন দলের সদস্যসচিব আখতার হোসেন এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

উল্লেখ্য, এর আগে আজ রোববার সন্ধ্যা ৭টা ৯ মিনিটে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান-এর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ওই বাসভবনটি ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা-এ অবস্থিত।

জামায়াত আমিরের বাসায় তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

রোববার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত জামায়াত আমিরের বাসায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন—বি

এনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরবি, এনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানঅ

ন্যদিকে জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন—

দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহেরস, হকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়, সাক্ষাৎটি অত্যন্ত হৃদ্যতাপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বিষয়টি দলটির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে উল্লেখ করা হয়।

অন্যদিকে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়, নির্বাচন-পরবর্তী বাংলাদেশে ইতিবাচক রাজনীতির সূচনার অংশ হিসেবেই এই সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান।

এ সাক্ষাতের পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম-এর সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসায় যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

ঢাকার রাজপথে বিক্ষোভ মিছিলের ডাক দিলো জামায়াত

0

নিজস্ব প্রতিবেদক,

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ম্যানিপুলেশন’ ও বিভিন্ন অনিয়মের প্রতিবাদে আগামীকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকার রাজপথে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে দলটির পক্ষ থেকে এই কর্মসূচির ঘোষণা দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি জানান, আগামীকাল বিকেল সাড়ে ৪টায় বায়তুল মোকাররম গেট থেকে এই প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল শুরু করবে ১১ দলীয় জোট।

হামিদুর রহমান আযাদ বলেন, জনগণকে সঙ্গে নিয়ে আমরা প্রতিবাদ করতে চাই। যারা অধিক সংখ্যক আসনে বিজয়ী হয়ে সুস্থ পথে না হেঁটে অসুস্থ পথে যেতে চায়, তাদের জনগণ মেনে নেবে না। আমরা চাই সংসদে সব রাজনৈতিক আলাপ হোক এবং এটাই গণতন্ত্রের কেন্দ্রবিন্দু হোক।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনে অতীতের মতো খুনাখুনি না থাকলেও ভোটকেন্দ্রে অসুস্থ পরিবেশ ছিলো। জাল ভোট, কালো টাকার ছড়াছড়ি, হুমকি-ধমকি এবং হামলার ঘটনা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। এসব বিষয়ে ভোটগ্রহণ কর্মকর্তাদের কাছে অভিযোগ দিলেও কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।

জামায়াতের এই নেতা অভিযোগ করে বলেন, কর্তব্যরত অফিসার ও দলীয় কর্মীরা ব্যালটে সিল মেরেছেন বলে অভিযোগ আছে। আমরা ১১ দলীয় জোটের পক্ষ থেকে বারবার ইসিকে ও স্থানীয়ভাবে জানালেও সন্তোষজনক পদক্ষেপ দেখিনি। এছাড়া অনেক জায়গায় রেজাল্ট শিটে ঘষামাজা এবং পেন্সিলে ফলাফল লেখার মতো ঘটনা ঘটেছে।

হামিদুর রহমান আযাদ জানান, ঢাকা-৮ আসনে এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী, মামুনুল হক ও গোলাম পরওয়ারসহ ৩২টি আসনে তাদের প্রার্থীদের স্বল্প ভোটের ব্যবধানে হারিয়ে দেওয়া হয়েছে। এসব আসনে ভোট পুনঃগণনার জন্য তারা নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছেন। কমিশন তড়িঘড়ি করে গেজেট প্রকাশ করেছে বলেও তিনি দাবি করেন।

সংসদে যাওয়ার বিষয়ে পজিটিভ মনোভাব ব্যক্ত করে তিনি বলেন, আমরা পার্লামেন্টেও যাবো, রাজপথেও থাকব। এবারের নির্বাচনে জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি।

দিনাজপুরে জামায়াত নেতা জুয়েল রানার বাড়িতে অগ্নিসংযোগ, এলাকায় চরম উদ্বেগ

এইস এফ আর

দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর সদর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামি-র এক নেতার বাসভবনে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। নির্বাচনের মাত্র দুদিন পর এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

অভিযোগ অনুযায়ী, দিনাজপুর সদর উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জুয়েল রানার বাসায় শনিবার রাতে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে বাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ঘটনার পর দিনাজপুর সদর উপজেলা আমীর মেহরাব আলী ও উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুল্লাহ সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা দাবি করেন, জুয়েল রানা দীর্ঘদিন ধরে রাজপথের আন্দোলনে সক্রিয় ছিলেন এবং বিগত সময়গুলোতে বিভিন্ন রাজনৈতিক প্রতিকূলতার মুখেও সংগঠনের কর্মকাণ্ড চালিয়ে গেছেন।

নেতৃবৃন্দের বক্তব্যে বলা হয়, অতীতের রাজনৈতিক অস্থিরতার সময়েও জুয়েল রানা একাধিকবার কারাবরণ করেছেন এবং দীর্ঘ সময় নিজ বাসায় অবস্থান করতে পারেননি। এছাড়া বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তার সক্রিয় ভূমিকার কথাও উল্লেখ করা হয়।

জুয়েল রানা জানান, ঘটনার রাতে তার বাসার সামনে স্থানীয় এক যুবদল নেতা পিকনিকের আয়োজন করেছিলেন। সেখানে উচ্চস্বরে গান-বাজনা ও বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেওয়া হচ্ছিল বলে তিনি অভিযোগ করেন। তবে কে বা কারা তার বাড়িতে আগুন দিয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

শাপলা কলিতে ভোট দেওয়ায় তিন সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

নোয়াখালীর হাতিয়া উপজেলার ২নং চাননন্দী ইউনিয়নে শাপলা কলি প্রতীকে ভোট দেওয়ার জেরে তিন সন্তানের জননীকে (৩২) নিজ ঘরে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী স্থানীয় নলেরচর একটি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা।

শনিবার দুপুরে নোয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা নিতে এসে এ তথ্য জানান ভুক্তভোগী। পরে তাকে ইমার্জেন্সি বিভাগে চিকিৎসা শেষে হাসপাতালের গাইনী বিভাগে ভর্তি করানো হয়। তিনি হাতিয়া উপজেলা চানন্দি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা। এ সময় তারা একাধিক বাড়ি- ঘরে হামলা চালায়।

এ বিষয়ে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার, ডা. মোস্তাফিজুর রহমান বলেন, আমার কাছে হাতিয়া থেকে আসা একজন রোগী বয়স ৩২ বছর। তিনি অভিযোগ করেছেন যে গতকাল রাত ১১টার দিকে তাকে মারধর ও শারীরিক নির্যাতন (যৌন হয়রানি) করা হয়েছে। আমরা তৎক্ষণাৎ রোগীকে ভর্তি করেছি এবং শারীরিক পরীক্ষার জন্য আমাদের গাইনি বিভাগে পাঠিয়েছি। বাকিটা গাইনি বিভাগের চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে চূড়ান্ত ফলাফল জানাবেন।”

ভুক্তভোগী দেওয়া তথ্যমতে, গত রাতে ১১টার দিকে তিন ব্যক্তি তার ঘরে প্রবেশ করে। এদের মধ্যে ‘কালা এমরান’ নামের একজন এবং অজ্ঞাতনামা আরেকজন দরজায় পাহারায় ছিলেন, আর ‘রহমান’ নামের এক ব্যক্তি তাকে ধর্ষণ করেন। এ সময় তার স্বামীকে বেঁধে রাখা হয়েছিল বলে তিনি দাবি করেন।

ওই নারীর অভিযোগ, তিনি নির্বাচনে ‘শাপলা কলি’ প্রতীকে ভোট দেওয়ায় ক্ষুব্ধ হয়ে এই হামলা চালানো হয়েছে। তিনি আরও জানান, অভিযুক্তরা আগে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকলেও সরকার পরিবর্তনের পর এখন বিএনপির পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করছে।

ঘটনার পর আজ শনিবার সকালে প্রায় ৫০ থেকে ১০০ জন লাঠিসোঁটা নিয়ে পুনরায় তার বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা তার ঘরের মেইন দরজা এবং ভেতরের আসবাবপত্র ভাঙচুর করে। এসময় তারা ভুক্তভোগীকে ঘর থেকে টেনে বের করে আনে এবং ‘শাপলা কলিতে’ ভোট দেওয়ার’ বিষয়ে কটাক্ষ করে শারীরিক নির্যাতন চালায়। ভুক্তভোগী নারী জানান, তাকে লাথি মেরে গুরুতর আহত করা হয়েছে, যার ফলে তিনি বর্তমানে ঠিকমতো হাঁটতেও পারছেন না।

ওই ভুক্তভোগী জানান, প্রথমে লোকলজ্জার ভয়ে ধর্ষণের বিষয়টি গোপন রাখলেও পরবর্তীতে চিকিৎসা নিতে এসে সাংবাদিকদের কাছে তিনি বিস্তারিত তুলে ধরেন। তিনি বর্তমানে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় রয়েছেন। তিন সন্তানের জননী এই নারী জানান, এলাকায় সন্ত্রাসীরা সাধারণ মানুষকে অতিষ্ঠ করে তুলেছে এবং বিয়ে বা সামাজিক অনুষ্ঠানেও তাদের চাঁদা দিতে হয়।

এনসিপির কেন্দ্রীয় সদস্য তুহিন ইমরান বলেন, এ যুগে এসে ভোট দেওয়া নিয়ে ধর্ষণের ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি একই সাথে এ ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: ভোট প্রভাবিত করার চেষ্টা, বিএনপির বিরুদ্ধে অভিযোগ দিনাজপুর-৩ সদ

0

নিজস্ব প্রতিবেদক


দিনাজপুর-৩ সদর আসনের মোহনপুর কেন্দ্রের অধীনে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, বিএনপির কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে স্লিপ এবং নগদ অর্থ বিতরণ করছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, এই কার্যক্রমের মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে।

নির্বাচনী আচরণবিধি অনুযায়ী কোনো রাজনৈতিক দল ভোটারদের নগদ অর্থ বা উপহার দিয়ে ভোটের জন্য প্রভাব বিস্তার করতে পারবে না। বিষয়টি নজরে আনতে নির্বাচন কর্মকর্তাদের কাছে অভিযোগ জমা দেওয়া হয়েছে।