নিজস্ব প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের কেন্দ্রীয় নেতারা।
জামায়াতে ইসলামী বাংলাদেশের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, জেলা আমিরের কাছে থাকা টাকা নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহারের জন্য ছিল—এমন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
তিনি দাবি করেন, উক্ত অর্থ ছিল তার ব্যক্তিগত ব্যবসায়িক লেনদেনের টাকা। বিষয়টি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি না করার আহ্বান জানান তিনি।
দলটির পক্ষ থেকে বলা হয়, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।




