প্রকাশ্যে নারী ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সেই ছাত্রদল নেতা গ্রেপ্তার

দিনাজপুর প্রতিনিধি

এইচএফ রায়হান

গাজীপুরে প্রকাশ্যে ছুরিকাঘাতে এক নারী ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আশিক ইসলাম ওরফে স্বপন (২৭) নামে ছাত্রদলের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আশিক ইসলাম মহানগরের গাছা থানার কলমেশ্বর এলাকার নজরুল ইসলামের ছেলে। তিনি গাজীপুর মহানগর ছাত্রদলের গাছা থানার ৩৫ নম্বর ওয়ার্ড শাখার সাবেক সাধারণ সম্পাদক।

নিহত রানু বেগম ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার মাইজবাগ গ্রামের মো. হিরোনের স্ত্রী। গাজীপুর মহানগরের পশ্চিম কলমেশ্বর এলাকায় ভাড়া থাকতেন তিনি। ওই এলাকার দুলাল মার্কেটে ‘রানী ফ্যাশন গ্যালারি নামের একটি কাপড়ের দোকান চালাতেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রানু বেগম কাপড়ের ব্যবসার সঙ্গে দীর্ঘদিন ধরে এলাকায় সুদের ব্যবসাও করতেন। সুদের পাওনা টাকা নিয়ে ওই এলাকার মুদিদোকানি নজরুল ইসলাম ও তার ছেলে আশিক ইসলামের সঙ্গে রানুর বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে গত শনিবার সকাল ৮টার দিকে আশিকের বাবা নজরুল ইসলামকে গালাগাল করেন রানু বেগম।

বিষয়টি জানতে পেরে আশিক ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে রানু বেগমের ওপর হামলা করেন। এ সময় রানু বেগমকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। রানুকে বাঁচাতে তার ছেলে হৃদয় মিয়া ও ওসমান হোসেন এগিয়ে গেলে তাদেরও ছুরিকাঘাত করে আশিক পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে রানু বেগম মারা যান।

খবর পেয়ে পুলিশ তার মরগে উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় শনিবার রাতে নিহত রানুর ছেলে হৃদয় বাদী হয়ে একটি মামলা করেন। পরে ওইদিন রাত ২টার দিকে অভিযান চালিয়ে ময়মনসিংহের ভালুকা থেকে আশিককে গ্রেপ্তার করে পুলিশ।

এ ব্যাপারে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, রানু বেগমকে হত্যার প্রধান আসামিকে গ্রেপ্তার করে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

Hot this week

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: ভোট প্রভাবিত করার চেষ্টা, বিএনপির বিরুদ্ধে অভিযোগ দিনাজপুর-৩ সদ

নিজস্ব প্রতিবেদক দিনাজপুর-৩ সদর আসনের মোহনপুর কেন্দ্রের অধীনে স্থানীয় বাসিন্দারা...

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: ভোট প্রভাবিত করার চেষ্টা, বিএনপির বিরুদ্ধে অভিযোগ দিনাজপুর-৩ সদর

নিজস্ব প্রতিবেদক আসনের মোহনপুর কেন্দ্রের অধীনে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন,...

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে নিয়ে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ

নিজস্ব প্রতিনিধি:ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও...

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ধানের শীষের প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর দিনাজপুর-৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সৈয়দ...

Topics

দিনাজপুরে ছাএশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ।

শাহজালাল দিনাজপুর প্রতিনিধিঃ আজ (৬ ফেব্রুয়ারি) শুক্রবার সকাল ৯টায় মর্ডান মোড়...

দিনাজপুরে বিএনপির সমাবেশের কারণে ব্যাহত জনচলাচল, ক্ষোভে সাধারণ মানুষ

দিনাজপুর প্রতিনিধি এইচ এফ আর বিএনপির নির্বাচনি সমাবেশ ও মিছিলের কারণে...

বঙ্গভবন কর্মকর্তার মেইল ব্যবহার করে জামায়াত আমিরের ‘এক্স অ্যাকাউন্ট’ হ্যাক

গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img