লেখক পরিচিতি:
নাম: কামরুজ্জামান।
যাহা সত্য, তাহাই উপস্থাপন,
ভয় নয়—বিবেকই হোক অলংকার।
সত্যের পথে হাঁটা কঠিন হলেও,
মিথ্যার চেয়ে সত্যই চির-অধিকার।
আজ শিক্ষা বন্দি টাকার শিকলে,
মূল্য তার মাপা হয় বাজারদরে।
মোটা মোটা বই, চকমকে সিলেবাস,
মানুষ হারায় আজ নাম্বারের ভিড়ে।
শিখি অঙ্ক, শিখি সূত্রের ভাষা,
মুখস্থ করি শত প্রশ্নোত্তর।
কিন্তু ভুলে যাই একটাই প্রশ্ন—
আমি কি মানুষ হচ্ছি ক্রমশতর?
বিষয় লাগে, সাবজেক্ট লাগে,
লাগে গৃহশিক্ষক ঘরে ঘরে।
শৈশব হারায় রুটিনের খাঁচায়,
স্বপ্ন ঝরে হোমওয়ার্কের বোঝায় পড়ে।
তাই তো আজ টাকার কাছে মানুষ বিকোয়,
স্বার্থ পায় দাম, ন্যায্যতা হারায়।
সামান্য লোভে করে ফেলে হীন কাজ,
অন্যায়ের ভারে আত্মা নীরবে কাঁদে হায়।
ভুলে গেছে তারা—
এসেছি রিক্ত হাতে এই পৃথিবীতে,
যেতে হবে একদিন আবার রিক্ত হাতেই।
তবু মাঝখানের এই ক্ষণিক জীবনে,
বিবেক বিক্রি হয় সামান্য টাকার দামে।
অভিভাবক বলে, “যেভাবেই হোক—
আমার সন্তানকে মানুষ করো।”
কিন্তু প্রশ্ন জাগে নিঃশব্দে—
তারা কি জানে, প্রকৃত মানুষ মানে কী?
মানুষ হতে লাগে না শুধু ডিগ্রি,
লাগে না শুধু কোনো সার্টিফিকেট।
মানুষ হতে লাগে নীতি আর বিবেক,
অন্যায়ের সামনে না নোয়ানো মেরুদণ্ড।
শিক্ষা যদি হৃদয় না শেখায়,
যদি না শেখায় শুদ্ধ মানবিকতা,
তবে সে শিক্ষা কেবল তথ্যের ভার—
নয় জীবনের আলোকবর্তিকা।
আমরা চাই না কেবল মেধাবী প্রজন্ম,
আমরা চাই বিবেকবান মানুষ।
যে জানবে—
সত্য বলা কোনো অপরাধ নয়,
আর নীরবতাই অনেক সময় সবচেয়ে বড় দোষ।
তাই শিক্ষা হোক সম্পূর্ণ মুক্ত,
টাকার খাঁচা ভেঙে আসুক আলো।
শিক্ষা হোক সেই পরশপাথর—
যা মানুষকে প্রকৃত মানুষ করে তোলো।
লেখক পরিচিতি:
নাম: কামরুজ্জামান।
পিতা/মাতার নাম: মো: হানিফা / মোছা: কামরুন নেহার।
ঠিকানা: মানপুর, বিরল, দিনাজপুর।
পেশা: দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর কম্পিউটার ডিপার্টমেন্টের ৪র্থ পর্বের ছাত্র।
মোবাইল নম্বর: ০১৭৭১২৯১৪৩০
ইমেইল: kamrujjamank84@gmail.com
বিনীত,
কামরুজ্জামান




