বিএনপি সন্ত্রাসীদের হামলায় শেরপুরে জামায়াত নেতা নিহত

দিনাজপুর প্রতিনিধি

এইস এফ রায়হান

শেরপুরে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ঝিনাইগাতী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হয়েছেন।

বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে বুধবার বিকেলে ঝিনাইগাতী উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠানে সংঘর্ষের এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে শেরপুর-৩ আসনের সহকারী রিটার্নিং অফিসারের উদ্যোগে ইশতেহার পাঠ করা হচ্ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর জামায়াতের প্রার্থী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম জানান, বিএনপি সমর্থকরা অনুষ্ঠানে বিলম্বে উপস্থিত হয়ে চেয়ার বসাকে কেন্দ্র করে প্রথমে বাগবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে বিষয়টি হাতাহাতিতে রূপ নেয়।

তিনি অভিযোগ করেন, পরে বিএনপি সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে জামায়াত সমর্থকদের ওপর হামলা চালায়। এতে অন্তত ৫০ জনের বেশি জামায়াত সমর্থক আহত হন।

আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে রাত পৌনে ১০টার দিকে রেজাউল করিম ইন্তেকাল করেন

ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সংঘর্ষের বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Hot this week

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: ভোট প্রভাবিত করার চেষ্টা, বিএনপির বিরুদ্ধে অভিযোগ দিনাজপুর-৩ সদ

নিজস্ব প্রতিবেদক দিনাজপুর-৩ সদর আসনের মোহনপুর কেন্দ্রের অধীনে স্থানীয় বাসিন্দারা...

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: ভোট প্রভাবিত করার চেষ্টা, বিএনপির বিরুদ্ধে অভিযোগ দিনাজপুর-৩ সদর

নিজস্ব প্রতিবেদক আসনের মোহনপুর কেন্দ্রের অধীনে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন,...

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে নিয়ে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ

নিজস্ব প্রতিনিধি:ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও...

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ধানের শীষের প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর দিনাজপুর-৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সৈয়দ...

Topics

দিনাজপুরে ছাএশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ।

শাহজালাল দিনাজপুর প্রতিনিধিঃ আজ (৬ ফেব্রুয়ারি) শুক্রবার সকাল ৯টায় মর্ডান মোড়...

দিনাজপুরে বিএনপির সমাবেশের কারণে ব্যাহত জনচলাচল, ক্ষোভে সাধারণ মানুষ

দিনাজপুর প্রতিনিধি এইচ এফ আর বিএনপির নির্বাচনি সমাবেশ ও মিছিলের কারণে...

প্রকাশ্যে নারী ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সেই ছাত্রদল নেতা গ্রেপ্তার

দিনাজপুর প্রতিনিধি এইচএফ রায়হান গাজীপুরে প্রকাশ্যে ছুরিকাঘাতে এক নারী ব্যবসায়ীকে হত্যা...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img