ছুরি দেখিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে ৩০ হাজার টাকা ছিনতাই, সিসিটিভিতে ছাত্রদল নেতার নাম

এইস এফ রায়হান |

দিনাজপুর প্রতিনিধি

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কর্মী আরিফ ফয়সাল ও তার সঙ্গপাঙ্গদের বিরুদ্ধে। ছুরি দেখিয়ে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের চার শিক্ষার্থীর কাছ থেকে মোট ৩০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগীদের কাছ থেকে জোরপূর্বকভাবে প্রথমে ১৫ হাজার টাকা ‘নগদ’ অ্যাকাউন্ট থেকে ক্যাশআউট করে নেওয়া হয়। বাকি ১৫ হাজার টাকা নগদে ছিনতাই করে নেয় অভিযুক্তরা।

ঘটনার পর ক্যাশআউট হওয়া এজেন্ট নম্বরে যোগাযোগ করলে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হল এলাকার শাকিলের দোকান থেকে ওই ১৫ হাজার টাকা উত্তোলন করা হয়েছে।

পরে সংশ্লিষ্ট দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দেখা যায়, ওই ১৫ হাজার টাকা উত্তোলন করেন দিনাজপুর-৩ আসনে ছাত্রদলের নির্বাচন সমন্বয় কমিটির সমন্বয়ক ও ছাত্রদল কর্মী আরিফ ফয়সাল।

ভুক্তভোগীরা জানান, ছুরি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে তাদের কাছ থেকে টাকা আদায় করা হয়। ঘটনার পর তারা বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে প্রস্তুতি নিচ্ছেন।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর ছাত্ররাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে এমন অভিযোগ নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

Hot this week

৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ

রংপুর বিভাগে জ্বালানি তেল সরবরাহ বন্ধ, ট্যাংকলরি শ্রমিকদের অনির্দিষ্টকালের...

বোচাগঞ্জে নগদ ৪ লাখ টাকা ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত চোর আটক

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় নগদ ৪ লাখ টাকা ও বিভিন্ন...

দিনাজপুরের বোচাগঞ্জ সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিনাজপুরের বোচাগঞ্জ সীমান্ত এলাকায় বিশেষ...

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে অজ্ঞাতনামা যুবক, পরিবারের সন্ধান চায় হাসপাতাল কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এর চতুর্থ তলায় মেডিসিন বিভাগের...

এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম-এর বাসায় সৌজন্য...

Topics

জামায়াত আমিরের বাসায় তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

  বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান-এর সঙ্গে সৌজন্য...

ঢাকার রাজপথে বিক্ষোভ মিছিলের ডাক দিলো জামায়াত

নিজস্ব প্রতিবেদক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ম্যানিপুলেশন’ ও বিভিন্ন...

দিনাজপুরে জামায়াত নেতা জুয়েল রানার বাড়িতে অগ্নিসংযোগ, এলাকায় চরম উদ্বেগ

এইস এফ আর দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুর সদর উপজেলায় বাংলাদেশ জামায়াতে...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img