কাহারোলে জামায়াতের বিশাল নির্বাচনী জনসভা, এমপি প্রার্থী মতিউরের নানা প্রতিশ্রুতি

আহসান হাবিব

কাহারোল প্রতিনিধি

দিনাজপুরের কাহারোল উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে কাহারোল উপজেলার ১ নং ডাবোর ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই জনসভায় বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

ডাবোর ইউনিয়ন জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ মকছেদুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ মতিউর রহমান।

বক্তব্যে মোঃ মতিউর রহমান বলেন, “জামায়াতে ইসলামী যদি সরকার গঠন করতে পারে, তাহলে বাংলাদেশকে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত দেশ হিসেবে গড়ে তোলা হবে।” তিনি আরও বলেন, “আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে আপনাদেরকে নিয়েই আমি এলাকা থেকে দুর্নীতি, চাঁদাবাজি ও মাদক নির্মূল করব।”

তিনি কাহারোল ও বীরগঞ্জ উপজেলায় একটি করে মা ও শিশু হাসপাতাল নির্মাণের অঙ্গীকার করেন এবং ন্যায়ভিত্তিক রাজনীতি ও টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

জনসভায় আরও বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও নির্বাচন পরিচালক মাওলানা মোঃ রবিউল ইসলাম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম এবং বীরগঞ্জ উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী জেমিয়ন রায়।

বক্তারা আগামী জাতীয় নির্বাচনে জামায়াত প্রার্থীকে বিজয়ী করতে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান

Hot this week

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: ভোট প্রভাবিত করার চেষ্টা, বিএনপির বিরুদ্ধে অভিযোগ দিনাজপুর-৩ সদ

নিজস্ব প্রতিবেদক দিনাজপুর-৩ সদর আসনের মোহনপুর কেন্দ্রের অধীনে স্থানীয় বাসিন্দারা...

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: ভোট প্রভাবিত করার চেষ্টা, বিএনপির বিরুদ্ধে অভিযোগ দিনাজপুর-৩ সদর

নিজস্ব প্রতিবেদক আসনের মোহনপুর কেন্দ্রের অধীনে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন,...

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে নিয়ে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ

নিজস্ব প্রতিনিধি:ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও...

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ধানের শীষের প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর দিনাজপুর-৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সৈয়দ...

Topics

দিনাজপুরে ছাএশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ।

শাহজালাল দিনাজপুর প্রতিনিধিঃ আজ (৬ ফেব্রুয়ারি) শুক্রবার সকাল ৯টায় মর্ডান মোড়...

দিনাজপুরে বিএনপির সমাবেশের কারণে ব্যাহত জনচলাচল, ক্ষোভে সাধারণ মানুষ

দিনাজপুর প্রতিনিধি এইচ এফ আর বিএনপির নির্বাচনি সমাবেশ ও মিছিলের কারণে...

প্রকাশ্যে নারী ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সেই ছাত্রদল নেতা গ্রেপ্তার

দিনাজপুর প্রতিনিধি এইচএফ রায়হান গাজীপুরে প্রকাশ্যে ছুরিকাঘাতে এক নারী ব্যবসায়ীকে হত্যা...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img