প্রতিবেদন: এইস এফ রায়হান
দিনাজুপুর প্রতিনিধি
দিনাজপুর পৌরসভা এলাকার নিমনগর বালুবাড়ী এলাকায় ড্রেন নির্মাণকাজ শেষ হওয়ার পর শুরু হয়েছে সড়ক সংস্কার ও নির্মাণকাজ। দীর্ঘদিন ধরে ড্রেন ও সড়কের বেহাল অবস্থার কারণে এলাকাবাসী চরম দুর্ভোগে থাকলেও নতুন কাজ শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে স্থানীয়দের মধ্যে।
স্থানীয় সূত্রে জানা যায়, ড্রেন নির্মাণকাজ শেষ হওয়ার পরপরই সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কের মাটি ভরাট ও সমতল করার কাজ শুরু করেছে। পর্যায়ক্রমে ইটসলিং ও পাকা রাস্তার কাজ সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে।
এলাকাবাসী জানান, বর্ষা মৌসুমে ড্রেনের পানি জমে রাস্তায় চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়ত। শিশু, বৃদ্ধ ও শিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হতো। ড্রেন ও সড়ক নির্মাণ সম্পন্ন হলে এলাকাটির যোগাযোগ ব্যবস্থার বড় ধরনের উন্নয়ন হবে বলে তারা আশা প্রকাশ করেন।
দিনাজপুর পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়ের মধ্যেই সড়ক নির্মাণকাজ শেষ করে এলাকাবাসীর চলাচল স্বাভাবিক করার লক্ষ্যে কাজ চলমান রয়েছে।




