আহসান হাবিব
কাহারোল উপজেলা প্রতিনিধি
দিনাজপুরের কাহারোল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন তার সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করেছেন।
জানা গেছে, রোববার (২৫ জানুয়ারি ২০২৬) তিনি ডাকযোগে তার পদত্যাগপত্র জেলা যুবদল কমিটির কাছে জমা দেন। পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত কারণ উল্লেখ করে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
এ বিষয়ে কাহারোল উপজেলা যুবদলের একাধিক নেতা জানান, বিষয়টি জেলা কমিটি আনুষ্ঠানিকভাবে গ্রহণের প্রক্রিয়ায় রয়েছে। জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে পদত্যাগের পেছনে কোনো সাংগঠনিক মতবিরোধ রয়েছে কি না, সে বিষয়ে তিনি এখনো গণমাধ্যমে কোনো মন্তব্য করেননি।
জেলা যুবদল কমিটির পক্ষ থেকে বিষয়টি যাচাই করে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানা গেছে।




