আবু বক্কর সিদ্দিক
চিরিরবন্দর উপজেলা প্রতিনিধি
দিনাজপুর-৪ (চিরিরবন্দর–খানসামা) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাব আক্তারুজ্জামান মিয়ার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চিরিরবন্দর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনবহুল এলাকায় রঙিন ফেস্টুন লাগানো হয়েছে, যা সরাসরি নির্বাচনী আচরণ বিধির পরিপন্থী। নির্বাচনী বিধিমালা অনুযায়ী, অনুমোদন ছাড়া প্রকাশ্যে এ ধরনের প্রচারণা নিষিদ্ধ।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, সম্প্রতি রাতের আঁধারে এসব ফেস্টুন লাগানো হয়। এতে এলাকায় নির্বাচনী উত্তেজনা তৈরি হয়েছে।
এ বিষয়ে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। স্থানীয় প্রশাসন বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানা গেছে।
তবে অভিযুক্ত প্রার্থীর পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।




