এইস এফ রায়হান
দিনাজপুর প্রতিনিধি

১০ দলীয় ঐক্য জোটের দিনাজপুর সদর–৩ আসনের সংসদ সদস্য প্রার্থীর সঙ্গে দিনাজপুর জেলা এনসিপির জাতীয় ছাত্রশক্তি ও যুবশক্তির জেলা প্রতিনিধিদের এক নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনাজপুর জেলা এনসিপি কার্যালয়ে আয়োজিত এ সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি, প্রচার কৌশল ও মাঠ পর্যায়ের সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।




