উপজেলা প্রতিনিধিঃআবু বক্কর
আজ সকাল ১০ টায় ( মঙ্গলবার) দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় ৭নং আউলিয়াপুর ইউনিয়নে ৩নং ওয়ার্ডে ইন্দ্র পাড়ায় বিএনপির ২০ জন কর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেন। যোগদানকৃত ব্যক্তিরা জানান যে,দুর্নীতি, চাঁদাবাজি এবং দখলদারিত্ব থেকে এদেশের মানুষকে মুক্ত করে একটা ন্যায় -ইনসাফ ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে তারা বাংলাদেশ জামায়েতে ইসলামীতে যোগদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর -৪ আসন সংসদ সদস্য প্রার্থী আফতাব উদ্দিন মোল্লা।




