ধর্ম ও ইসলাম ফরজ ও নফল ইবাদত : বিভ্রান্তি ও বাস্তবতা

ইসলাম একটি ভারসাম্যপূর্ণ জীবনব্যবস্থা, যেখানে ইবাদতের স্তরভেদ রয়েছে। আল্লাহ তাআলা বান্দার কল্যাণের জন্য কিছু ইবাদতকে ফরজ এবং কিছু ইবাদতকে নফল হিসেবে নির্ধারণ করেছেন। কিন্তু পর্যাপ্ত দ্বীনি জ্ঞানের অভাবে অনেক সময় মানুষ ফরজের তুলনায় নফলকে বেশি গুরুত্ব দেয়, যা বাস্তবে বিভ্রান্তির জন্ম দেয়।

ফরজ ইবাদত হলো সেসব আমল, যা প্রত্যেক মুসলিমের জন্য অবশ্য পালনীয়। ইচ্ছাকৃতভাবে তা পরিত্যাগ করলে গুনাহের কারণ হয় এবং আল্লাহর কাছে জবাবদিহি করতে হয়। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ, রমজানের রোজা, নিসাব পরিমাণ সম্পদ থাকলে জাকাত আদায় এবং সামর্থ্যবান হলে জীবনে একবার হজ পালন ফরজ ইবাদতের অন্তর্ভুক্ত। এগুলোর ওপর একজন মুসলিমের ঈমানি ও আমলি জীবন প্রতিষ্ঠিত।

নফল ইবাদত স্বেচ্ছায় আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্যে করা হয়। এগুলো পালন করলে সওয়াব পাওয়া যায়, তবে না করলে গুনাহ হয় না। তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, নফল রোজা, কোরআন তিলাওয়াত, দান-সাদকা নফল ইবাদতের অন্তর্ভুক্ত। হাদিসে এসেছে— আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা ফরজ আমলের মাধ্যমে আমার নৈকট্য লাভ করে, এরপর নফল আমলের মাধ্যমে আরও কাছাকাছি হয়।

কিন্তু অনেকেই ভুলভাবে মনে করেন, ফরজ বাদ দিয়ে বেশি নফল করলেই তা ফরজের ঘাটতি পূরণ করে দেবে। বাস্তবে এ ধারণার কোনো ভিত্তি নেই। ফরজ নামাজ অবহেলা করে বিশেষ রাতের নফল ইবাদতে আগ্রহী হওয়া বা ফরজ হজ বাদ দিয়ে বারবার ওমরাহ পালন করা এ বিভ্রান্তির উদাহরণ। ইসলামের মূল শিক্ষা হলো— আগে ফরজ, তারপর নফল।

ফরজে ঘাটতি থাকলে আল্লাহ নফলের মাধ্যমে তা পূরণ করতে পারেন, কিন্তু ফরজই যদি আদায় না করা হয়, তবে নফলের কোনো গ্রহণযোগ্যতা থাকে না। তাই প্রত্যেক মুসলিমের দায়িত্ব হলো সঠিক অগ্রাধিকার বজায় রেখে ইবাদত করা এবং অন্যদেরও সচেতন করা।

এইসএফ/আর

Hot this week

৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ

রংপুর বিভাগে জ্বালানি তেল সরবরাহ বন্ধ, ট্যাংকলরি শ্রমিকদের অনির্দিষ্টকালের...

বোচাগঞ্জে নগদ ৪ লাখ টাকা ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত চোর আটক

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় নগদ ৪ লাখ টাকা ও বিভিন্ন...

দিনাজপুরের বোচাগঞ্জ সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিনাজপুরের বোচাগঞ্জ সীমান্ত এলাকায় বিশেষ...

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে অজ্ঞাতনামা যুবক, পরিবারের সন্ধান চায় হাসপাতাল কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এর চতুর্থ তলায় মেডিসিন বিভাগের...

এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম-এর বাসায় সৌজন্য...

Topics

জামায়াত আমিরের বাসায় তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

  বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান-এর সঙ্গে সৌজন্য...

ঢাকার রাজপথে বিক্ষোভ মিছিলের ডাক দিলো জামায়াত

নিজস্ব প্রতিবেদক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ম্যানিপুলেশন’ ও বিভিন্ন...

দিনাজপুরে জামায়াত নেতা জুয়েল রানার বাড়িতে অগ্নিসংযোগ, এলাকায় চরম উদ্বেগ

এইস এফ আর দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুর সদর উপজেলায় বাংলাদেশ জামায়াতে...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img