দিনাজপুরে বাক-প্রতিবন্ধী নারী ধর্ষণ: দুই আসামি গ্রেফতার

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের নবাবগঞ্জে এক বাক-প্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার, পিএসসি’র সহকারী পরিচালক (মিডিয়া) রিশাত কুমার গোস্বামী।

র‍্যাব জানায়, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার একটি গ্রামে ওই বাক-প্রতিবন্ধী নারী প্রতিদিন তার নানীর বাড়ি থেকে দুধ নিয়ে নিজ বাড়িতে ফিরতেন। প্রতিদিনের মতো গত ১৬ ডিসেম্বর দুধ আনতে নানীর বাড়িতে গেলে সেখানে নানী উপস্থিত না থাকায় গ্রেফতারকৃত মোস্তাক (৩২) পালিহিন মোড়ানো একটি চৌকিতে জোরপূর্বক তাকে ধর্ষণ করে।

ঘটনার পর দ্বিতীয় আসামি মনিরুর রহমান (৪৫)-এর সহযোগিতায় মোস্তাক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী নারীর মা বাদী হয়ে ১৭ ডিসেম্বর নবাবগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

র‍্যাব-১৩ (দিনাজপুর) ও র‍্যাব-১১ (নারায়ণগঞ্জ) বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গভীর রাতে পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে আত্মগোপনে থাকা প্রধান আসামি মোস্তাককে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার গাবরপুর তালতলা এলাকা থেকে গ্রেফতার করা হয়। অপর আসামি মনিরুর রহমানকে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার নরনগর বৈদ্যপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুইজনই ওই এলাকার জামাই বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ধর্ষণ, অপহরণ ও হত্যাসহ সকল প্রকার অপরাধ দমনে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Hot this week

৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ

রংপুর বিভাগে জ্বালানি তেল সরবরাহ বন্ধ, ট্যাংকলরি শ্রমিকদের অনির্দিষ্টকালের...

বোচাগঞ্জে নগদ ৪ লাখ টাকা ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত চোর আটক

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় নগদ ৪ লাখ টাকা ও বিভিন্ন...

দিনাজপুরের বোচাগঞ্জ সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিনাজপুরের বোচাগঞ্জ সীমান্ত এলাকায় বিশেষ...

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে অজ্ঞাতনামা যুবক, পরিবারের সন্ধান চায় হাসপাতাল কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এর চতুর্থ তলায় মেডিসিন বিভাগের...

এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম-এর বাসায় সৌজন্য...

Topics

জামায়াত আমিরের বাসায় তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

  বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান-এর সঙ্গে সৌজন্য...

ঢাকার রাজপথে বিক্ষোভ মিছিলের ডাক দিলো জামায়াত

নিজস্ব প্রতিবেদক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ম্যানিপুলেশন’ ও বিভিন্ন...

দিনাজপুরে জামায়াত নেতা জুয়েল রানার বাড়িতে অগ্নিসংযোগ, এলাকায় চরম উদ্বেগ

এইস এফ আর দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুর সদর উপজেলায় বাংলাদেশ জামায়াতে...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img