করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক রিপোর্ট, ৩ জানুয়ারি ২০২৬

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় বালুভর্তি একটি ট্রাক্টরও জব্দ করা হয়।

এর আগে গত ৩০ ডিসেম্বর বুলাকীপুর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা শরিফুল ইসলাম বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে ঘোড়াঘাট থানায় একটি এজাহার দায়ের করেন।

শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কুলানন্দনপুর এলাকায় অবৈধভাবে উত্তোলন করা বালুর একটি পয়েন্টে অভিযান চালিয়ে পুলিশ দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—কুলানন্দনপুর এলাকার মমতাজ আলীর ছেলে শামীম মিয়া (৩৫) এবং একই এলাকার কালান হোসেনের ছেলে শরীয়ত হোসেন (৩০)।

থানা পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বুলাকীপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া ও শালিকাদহ পূর্ব ও পশ্চিমপাড়া এলাকায় করতোয়া নদী থেকে ছোট ড্রেজার মেশিন ব্যবহার করে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসন বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় এজাহার দায়ের করে।

পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে বালুভর্তি একটি ট্রাক্টরসহ এজাহারনামীয় দুইজনকে গ্রেপ্তার করা হয়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত দুই আসামিকে শনিবার দিনাজপুর আদালতে প্রেরণ করা হবে। পাশাপাশি অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Hot this week

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: ভোট প্রভাবিত করার চেষ্টা, বিএনপির বিরুদ্ধে অভিযোগ দিনাজপুর-৩ সদ

নিজস্ব প্রতিবেদক দিনাজপুর-৩ সদর আসনের মোহনপুর কেন্দ্রের অধীনে স্থানীয় বাসিন্দারা...

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: ভোট প্রভাবিত করার চেষ্টা, বিএনপির বিরুদ্ধে অভিযোগ দিনাজপুর-৩ সদর

নিজস্ব প্রতিবেদক আসনের মোহনপুর কেন্দ্রের অধীনে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন,...

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে নিয়ে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ

নিজস্ব প্রতিনিধি:ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও...

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ধানের শীষের প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর দিনাজপুর-৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সৈয়দ...

Topics

দিনাজপুরে ছাএশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ।

শাহজালাল দিনাজপুর প্রতিনিধিঃ আজ (৬ ফেব্রুয়ারি) শুক্রবার সকাল ৯টায় মর্ডান মোড়...

দিনাজপুরে বিএনপির সমাবেশের কারণে ব্যাহত জনচলাচল, ক্ষোভে সাধারণ মানুষ

দিনাজপুর প্রতিনিধি এইচ এফ আর বিএনপির নির্বাচনি সমাবেশ ও মিছিলের কারণে...

প্রকাশ্যে নারী ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সেই ছাত্রদল নেতা গ্রেপ্তার

দিনাজপুর প্রতিনিধি এইচএফ রায়হান গাজীপুরে প্রকাশ্যে ছুরিকাঘাতে এক নারী ব্যবসায়ীকে হত্যা...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img