নিজের রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা

কুড়িগ্রাম প্রতিনিধি,

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর এক সদস্য নিজের রাইফেলের গুলিতে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিজিবির বরাতে এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১ জানুয়ারি) মধ্যরাতে ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের গংগাহাট সীমান্ত এলাকায়।
নিহত বিজিবি সদস্যের নাম মো. নাসিম উদ্দিন (২৩)। তিনি বিজিবির সিপাহী পদে কর্মরত ছিলেন। তাঁর সিপাহী নম্বর ১১৪৬০৪। তিনি ঝিনাইদহ জেলার সদর উপজেলার খাজুরা গ্রামের বাবুল মন্ডলের ছেলে।
বিজিবি ও থানা সূত্রে জানা যায়, ঘটনার সময় সিপাহী নাসিম উদ্দিন গংগাহাট বর্ডার আউট পোস্ট (বিওপি)-এ টহল ডিউটিতে নিয়োজিত ছিলেন। রাত পৌনে ১টার দিকে বিওপির সৈনিক লাইনের পেছনে এমটি গ্যারেজের পাশ থেকে একটি গুলির শব্দ শোনা যায়। গুলির শব্দ পেয়ে নিকটবর্তী টহল দল ঘটনাস্থলে গিয়ে তাঁকে বুকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়।
পরে সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার বিষয়ে বিজিবি ও পুলিশ কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। আত্মহত্যার কারণ উদঘাটনে তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Hot this week

৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ

রংপুর বিভাগে জ্বালানি তেল সরবরাহ বন্ধ, ট্যাংকলরি শ্রমিকদের অনির্দিষ্টকালের...

বোচাগঞ্জে নগদ ৪ লাখ টাকা ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত চোর আটক

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় নগদ ৪ লাখ টাকা ও বিভিন্ন...

দিনাজপুরের বোচাগঞ্জ সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিনাজপুরের বোচাগঞ্জ সীমান্ত এলাকায় বিশেষ...

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে অজ্ঞাতনামা যুবক, পরিবারের সন্ধান চায় হাসপাতাল কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এর চতুর্থ তলায় মেডিসিন বিভাগের...

এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম-এর বাসায় সৌজন্য...

Topics

জামায়াত আমিরের বাসায় তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

  বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান-এর সঙ্গে সৌজন্য...

ঢাকার রাজপথে বিক্ষোভ মিছিলের ডাক দিলো জামায়াত

নিজস্ব প্রতিবেদক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ম্যানিপুলেশন’ ও বিভিন্ন...

দিনাজপুরে জামায়াত নেতা জুয়েল রানার বাড়িতে অগ্নিসংযোগ, এলাকায় চরম উদ্বেগ

এইস এফ আর দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুর সদর উপজেলায় বাংলাদেশ জামায়াতে...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img