দিনাজপুরে কিশোরী নিখোঁজ, খোঁজ পেলে যোগাযোগের অনুরোধ

দিনাজপুর শহরের ক্ষেত্রীপাড়া রায়সাহেব বাড়ী এলাকা থেকে তাবাসসুম বিনতে ত্বরিক নামে এক কিশোরী নিখোঁজ হয়েছেন। বুধবার দিনশেষে সন্ধ্যা ৭টার পর থেকে তাকে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন পরিবার।
নিখোঁজ তাবাসসুমের বাবা তোরিকুর আবেদিন জানান, বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। মেয়েটির খোঁজ পেতে নগরবাসীর সহযোগিতা কামনা করেছেন তিনি।
কেউ যদি তাবাসসুমের খোঁজ পান অথবা তার বিষয়ে কোনো তথ্য জানতে পারেন, তাহলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে—
📞 01700542189